দিঘলিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিন। এ কঠোর লকডাউনে লোকজনকে কঠোর নীতিমালা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি দিঘলিয়া থানা পুলিশ কঠিন তৎপর ভূমিকা পালন করছে।
দিঘলিয়া থানা এলাকাবাসী সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউনের নিয়মনীতি বাস্তবায়নে দিঘলিয়া থানা পুলিশ নানা তৎপর ভূমিকা পালন করছে। দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার ও সেকে- কর্মকর্তা অভিজিতের নেতৃত্বে এসআই আজিজ মাহমুদ, এসআই সাইফুল ইসলাম, এসআই রানা প্রতাব, এসআই সঞ্জিত সাহা, এএসআই মোঃ শাহিদুল ইসলাম, মোঃ শামীম, মোঃ সাইফুল্লাহ দিঘলিয়ার জনগুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। তাঁরা দিঘলিয়া উপজেলার গাজীরহাট, আমবাড়িয়া, কোলা বাজার, কামারগাতী, মাঝিরগাতী, আড়ুয়া,বারাকপুর, লাখোহাটি, মোড়ল মার্কেট, নগরঘাট, উপজেলা মোড়, দেয়াড়া কলোনী, দেয়াড়া খেয়াঘাট, ফরমাইশখানা গোলার ঘাট, কাঁঠাল তলা, বার্ম্মাশেল খেয়াঘাট, সেনহাটি বাজার, পথের বাজার, স্টার ২নং গেট, বোগদিয়া স্কুল মোড়, হাজীগ্রাম মোড়, বালিরঘাট প্রভৃতি এলাকা ঘুরে ঘুরে লকডাউনের কর্মসূচি বাস্তবায়নে নিরোলসভাবে দায়িত্ব পালন করছেন।