পাবনার সুজানগর থানা পুলিশের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম সুজানগর পৌর বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে ঐ মাস্ক বিতরণ করেন। এ সময় থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান মিজান, ইন্সপেক্টর তদন্ত আবদুল কদ্দুস ও এসআই মাসুম বিল্লাহ খলিফাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং ফোর্স উপস্থিত ছিলেন।