বেকারত্ব যখন অভিশাপ হয়ে যুব সমাজের ঘাড়ে চেপে বসেছে ঠিক সেই সময় আরো অনেক যুবকের মতোই কিছু একটা করার চিন্তায় অনলাইন প্লাটফর্ম বেছে নিয়ে আজ স্বাবলম্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন পাবনার বেড়া উপজেলার নয়ন আচার্য।
গত বছরের শুরুতে করোনা মহামারী আকারে ছড়িয়ে পরলে ব্যবসা-বাণিজ্যসহ জীবনযাত্রা স্থবির হয়ে পরে। সেই সময় অনলাইন ব্যবসা এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু করেন। নিজের উদ্যোগেই অনলাইনে পেইজ খোলা, পেইজ এর নামকরণ ইত্যাদি কাজগুলো তিনি শুরু করেন। নিজের খোলা পেইজের নাম দেন tube light । এরপর শুরু হয় অনলাইনে পণ্য বিক্রি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরিশ্রম দ্বারা নিজেকে এই প্লাটফর্মে প্রতিষ্ঠিত করা জোর প্রচেষ্টা চালান। গত বছরের সেপ্টেম্বর মাসে জানতে পারেন বাংলাদেশ অনলাইনের বিশাল গ্রুপ Womrn & e-commerce forum (we)কথা। এরপরই উই পরিবারের সাথে যোগ দেন। খুব মনোযোগের সাথে উই সদস্যদের কার্যক্রম বুঝে নিয়ে এগুতে থাকেন। চলতি বছরের মে মাসের দিকে পুরোদমে কাজ শুরু করেন। ধরা দেয় সাফল্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন তিনি। এগিয়ে নিয়ে যান ব্যবসা। মাত্র ৫৫ দিনের মাথায় তিনি হয়ে যান গ্রুপের লাখপতি সেলার। কাজ করেন মেয়েদের জামদানি থ্রীপিচ, শাড়ি,টি-শার্ট এবং পাবনার বিখ্যাত ঘি নিয়ে। অনলাইন ব্যবসায় যেখানে মাঝে মধ্যেই প্রতারণার অভিযোগ আসে সেখানে তিনি বিশ^াস অর্জনে সক্ষম হয়েছেন। বেকারত্ব এখন আর তার কাছে অভিশাপ নয়। তার মতো শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরে বসে চাকরির পেছনে না ছুটে অনলাইনে ব্যবসার এই সুযোগ গ্রহণ করে স্বনির্ভর হওয়া উচিত।