সারাদেশের ন্যায় খুলনাতে শুক্রবার সকালে খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট সোনালী আবাসিকে খানজাহান আলী থানা গাউসিয়া কমিটি কর্তৃক করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির গোসল ও দাফন কাফন সম্পন্ন হয়।
ফুলবাড়িগেট সোনালী আবাসিক এলাকার মোঃ হানিফের স্ত্রী আনোয়ারা বেগম। খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন।
এ সময় মৃত ব্যক্তির বাড়ির লোকজন খানজাহান আলী থানার লাশ দাফন কমিটিকে ফোন করেন।
ফোন পেয়ে খানজাহান আলী থানা শাখা গাউসিয়া কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার শাহ আল হোসাইনী, সাধারণ সম্পাদক মনসুর হেলাল,প্রচার সম্পাদক উবায়দুল্লাহ, কার্যকরী সদস্যবৃন্দ সেলিনা বেগম, মরিয়ম বেগম, জাহানারা বেগম, মোহাম্মদ ওমর ফারুক শেখ, মোঃ আকাশ হাওলাদার এবং মোহাম্মদ আমির হোসেন,
সহ আরো অনেকে ছুটে আসেন।
মৃত ব্যক্তির গোসল ও দাফন কাফন কার্যক্রম শুরু হয় সকালে এবং পুরোপুরি সুরক্ষা বস্ত্র পরিধান করে অত্যন্ত সতর্কতার সাথে খানজাহান আলী গাউসিয়া লাশ দাফন কাফন কমিটি সকল কাজ সম্পন্ন করেন।