দিঘলিয়া থানা পুলিশ দিঘলিয়া গ্রামে অভিযান চালিয়ে শফিকুল ইসলামের পুত্র সাব্বির (১৮)কে গ্রেফতার করেছে। মাদক ক্রয়-বিক্রয়, সেবন ও বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং মালামাল ভাংচুরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র সাব্বির নিজ বাড়িতে ভাংচুর করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জিত সাহা ও এএসআই মোঃ শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং সাব্বিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য যে, গ্রফতারকালে সাব্বির নেশাগ্রস্থ ছিল এবং ঘরের আাসবাব পত্র, সিরামিকের জিনিসপত্র ও টিভি ভাংচুর করে।