কোভিড-১৯ এর মাত্রা ক্রমশঃ সারা দেশে বৃদ্ধি পাওয়ায় সরকার গত ১লা জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষনা করেছেন। মাঠ পর্যায়ে সেনা,বিজিপি,পুলিশ আনছারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার চলছে চিরুনী অভিযান। শনিবার দিনাজপুরের ঘোড়াঘাটের বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম। এ সময় তার সাথে ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনসহ পুলিশ ফোর্স ও আনছার বাহিনীর সদস্যরা। শনিবার অভিযান পরিচালনা করেন ঘোড়াঘাট বাগেরহাট এলাকায়,পুরাতন বাজার ও বাসস্ট্যান্ড সহ অলিগলীতে। এ সময় হাটবাজারে দোকান খোলা রাখা ও রাস্তায় কোন কারন ছাড়াই ঘোরাঘুরি করার জন্য প্রায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় উৎসুক জনতা আদালতের কার্যক্রম দেখতে আসলে ৭ জনকে আটক করে ৫শত টাকা করে জরিমানা আদায় করেন আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে লোকজন এদিক ওদিক ছুটে পালায়। পুলিশ ও আনছার বাহিনীকে লাঠি নিয়ে দৌড়াতে দেখা যায়।