করোনায় আক্রান্তের সংখ্যার সাথে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তি। এরমধ্যে উল্লেখযোগ্য হারে বাড়ছে করোনা উপসর্গযুক্ত সন্দেহজনক রোগী। জেলার মধ্যে দিনাজপুর সদরেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭৬জন। অন্যদিকে একই সময়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে আরও ৫জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দিনাজপুর জেলায় ১২২৮টি নমুনা পরীক্ষায় ২৫৮জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ শতাংশ।
একই সময়ে জেলার মধ্যে দিনাজপুর সদরে ৭০৬জনের নমুনা পরীক্ষায় ১২৭জন করোনা পজিটিভ শনাক্ত। আক্রান্তের হার ১৭.৯৮ শতাংশ।
হোম আইসোলেশনে রয়েছে ২৩৭৮জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৮৮সহ করোনায় ভর্তি রয়েছেন ১৭৩জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ২৪২৩জন রোগী।
গতকাল শনিবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার করোনা আক্রান্ত ২৫৮জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৯৮০জন, ৫৮জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ৬৩৪১জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৭৬জন।