দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র দুই কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে একই দিনে মৃত্যু হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত মঞ্জুরুল ইসলাম (৫০) হাবিপ্রবি’র বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় মাস্টার রোলে কর্মরত গাড়িচালক এবং আবু বক্কর (৫৬) হাবিপ্রবি’র নিরাপত্তা কর্মী ছিলেন।
জানা যায়, মঞ্জুরুল দীর্ঘদিন ধরে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। একইদিন শুক্রবার রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে নিরাপত্তাকর্মী আবু বক্কর (৫৬ ) মারা যায়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীর আকর্ষিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবি’র নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
অপরদিকে, তাদের মৃত্যুতে দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ও হুইপ ইকবালুর রহিম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার মৃত মঞ্জুরুল ইসলাম জানাযা দিনাজপুর সদর উপজেলার উলিপুর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কর্ণাই মাঝাপাড়া গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয় তার।