করোনা সংক্রমনরোধে দেশব্যাপী কঠোর লকডাউনের ৩য়দিনে দিনাজপুরে গণপরিবহন চলাচল করেনি। শহরের দোকানপাট বন্ধ ছিল। তবে বিক্ষিপ্তিভাবে কিছু অটোরিক্সা,ভ্যান বিভিন্ন সড়কে চলছে। পাশাপাশি জনসাধারনের চলাচলও ছিল সীমিত আকারে। টহল ছাড়াও দিনাজপুরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটগন বিভিন্ন ইউনিট নিয়ে অবস্থান নেয়।
দিনাজপুর সদরে বিধি নিষেধ অমান্য করায় গত দুদিনে ১২৩জন ব্যাক্তিকে ৬লক্ষ ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈত।
খানসামায় লকডাউনের তৃতীয় দিন বিকেল ৪টা পর্যন্ত ১৬টি মামলায় ১৫৫০০টাকা জরিমানা আদায় করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম।
গতকাল শনিবার সকাল ১০টায় বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরসহ বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকর করতে ইউএনও ছন্দা পাল ও সহকারি কমিশনার (ভুমি) বিকাশ চন্দ্র বর্মন শহরের মোড়ে মোড়ে জনসাধারণকে ঘরে থাকতে ও মাক্স ব্যবহার করতে আহবান জানান। এসময় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সেতাবগঞ্জে প্রবেশ করেছে এই সংবাদে শহরের হাফ সার্টার খোলা দোকানগুলো বন্ধ হয়ে যায়।
শনিবার সকাল ১১টায় কাহারোলের বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে ১০জন ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কাহারোল উপজেলায় বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুল হাসান।