বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে মরহুম ও এফ এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ এর প্রধান পৃষ্ঠপোষক ও বিমিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
শনিবার সকালে বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবদুল মোকাদ্দেস এর নিকট অক্সিজেন কনসেনট্রেটর ০২ টি হস্তান্তর করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এ সময় বিরল উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, যুগ্ম আহ্বায়কবৃন্দসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এ দিনে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে মোট ০৭ টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও ০১ টি ইসিজি মেশিন প্রদান করেন। এর মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ইসিজি মেশিন ও একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন।
শনিবার (৩ জুলাই) দুপুর ১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ মোঃ নাজমুল ইসলাম’র হাতে তুলে দেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আলহাজ¦ এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ¦ মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ সময় জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ পারভেজ সোহেল রানাসহ সিভিল সার্জন অফিস ও জেনারেল হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে জেনারেল হাসপাতালে দুইটি কনসেনট্রেটর মেশিন গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা রোগিদের অক্সিজেন প্রদানে কনসেনট্রেটর মেশিন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ফলে করোনা রোগিরা অনেক উপকৃত হবে। সমাজের বিত্তবানদের এধরনের জনহিতকর কাজে এগিয়ে আসার আহবান তিনি।
উল্লেখ্য, কোভিড-১৯ করোনাকালিন সময়ে এর আগেও আলহাজ¦ পিনাক চৌধুরী তাঁর ব্যক্তি তহবিল থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া বোচাগঞ্জ, বিরল উপজেলা ও দিনাজপুর পৌর এলাকার প্রায় সাড়ে ৭ হাজার গরিব-অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে গবির-অসহায় মানুষকে চিকিৎসার জন্য অর্থ প্রদান করে থাকেন।