কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে ৭ দিনের কঠোর বিধি নিষেধের ৩য় দিনে বিরলে বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল জেলা, উপজেলা প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থা।
৭ জুলাই শনিবার দুপুরে বিরলের লকডাউন পরিস্থিতি পরিদর্শনে সরজমিনে বিরলের বিভিন্ন হাট-বাজারে আসেন- দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার। এ সময় মোটরসাইকেল নিয়ে অহেতুক ঘোরাঘুরির কারনে ১ টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগে সকাল থেকেই বিরল উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মোহাম্মদ সোয়াইব, থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর সাথে পুলিশ ও আনসার ভিডিপি সদস্যগণ যৌথভাবে অভিযান পরিচালনা করেন এবং সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে টহল অব্যাহত রাখেন।