রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর নিজস্ব অর্থায়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মহামারী এই করোনাকালীন লকডাউনে গরিব ও অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল ও আলুসহ একটি প্যাকেট করে তাদের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে শাহিনুর রহমান পিন্টু বলেন, করোনা কালিন সময়ে বন্ধ রাখা চা-বিক্রেতা, নাপিত ও ঋষী পরিবারের মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, আমিও একসময় অসহায় ছিলাম। তাদের কষ্ট বুঝে নিজস্ব অর্থায়নে চাল, ডাল ও আলুসহ একটি প্যাকেট করে তাদের হাতে তুলে দেয়া হয়। তবে আমার যত দিন সহযোগিতার সামর্থ থাকবে অসহায়দের পাশে থাকবো।