নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত মোফাজ্জল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার রাত অনুমান সাড়ে ৮টায় মারা যান তিনি। বৃদ্ধ মোফাজ্জল হোসেন উপজেলার কাশিমপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চি করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা: এএইচ এম ইফতে খারুল ইসলাম। এর আগে গত বুধবার সদরে ৫০ বছর ময়সি এক মহিলা মারা যান।
জানাগেছে,মোফাজ্জল হোসেন অসুস্থ হয়ে পরলে গত ৩০ জুন রাণীনগর হাসপাতালে নমুনা পরীক্ষা করান। এতে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত অনুমান সাড়ে ৮টা নাগাদ মারা যান তিনি।
হাসপাতাল সুত্র জানায়,শনিবার পর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ২৩৭ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৬ জন এবং মারা গেছেন এপর্যন্ত মোট ৭জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ১১৪ জন।