গেল ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, সিলেট ও সাতক্ষীরায় ৮০ জনের মৃত্যু হয়েছে।
একদিনে রাজশাহী মেডিক্যালে মারা গেছেন ১৩ জন। এদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার একজন করে রয়েছেন। করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। ৩শ' ৭৪টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১শ' জন।