কানাডার পশ্চিমাঞ্চলে তীব্র দাবদাহ এবং বজ্রপাত থেকে দাবানল ছড়িয়ে পড়েছে। ১৩০টির বেশি ছোটবড় দাবানলের কারণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি সপ্তাহের শুরুতে ওই প্রদেশের লাইটন থেকে পালাতে বাধ্য হয়েছে গ্রামের লোকজন। খবর বিবিসির।
কানাডার দাবানল নিয়ন্ত্রণ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে কমপক্ষে শতাধিক দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ৭৭টি সৃষ্টি হয়েছে গত দু'দিনে। এগুলোর বেশির ভাগই বজ্রপাত থেকে সৃষ্টি।