দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন ও দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছেন।
সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে শুক্রবার (২ জুলাই) দিঘলিয়া উপজেলার গাজিরহাট সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
সরকারি নির্দেশনা অমান্য কারী দোকানদারদের দোকান সিলগালা করা হয়।
যাত্রা পথে গাজীরহাটে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য হস্তান্তরিত ঘর পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেন।