এছাড়া সোমবার ফ্লোরিডায় হারিকেন এলসা আঘাত হানতে পারে এমন পূর্বাভাসের পর মায়ামির আরেকটি ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে গেল ২৪শে জুন মায়ামির সার্ফসাইড এলাকার চ্যাম্পলেইন টাওয়ার্স সাউথ নামের ১২-তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১২৬ জন। নয় দিনের উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার হয়নি কেউই। ৪০ বছর আগে নির্মিত ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। তবে ২০১৮ সালের একটি প্রতিবেদনে ভবনটির নকশায় কিছু ত্রুটি ছিল বলে জানানো হয়।