দিনাজপুরের ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন নবনির্মিত জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার আজিজুর রহমান, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুটটো, উপজেলা ছাত্র লীগের সভাপতি আশরাফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সহসভাপতি কাজী নাসির মঈদ। এ ছাড়ার ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরীসহ স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।