ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
গত মে মাসের টানা ১১ দিনের যুদ্ধ শেষে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির পর এ নিয়ে তৃতীয়বারের মতো বিমান হামলা চালালো ইসরায়েল। ইসরায়েল বলছে, শুক্রবার রাতে গাজা উপত্যকার একটি অস্ত্র উৎপাদনকারী অঞ্চলকে টার্গেট করে এ হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, গাজা উপত্যকা থেকে আশেপাশের ইসরায়েলি বসতিতে আগুনে বেলুন হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চারানো হয়।