গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া জেলার চার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মৃত্যু হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪২৯২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬৬ জনে।
এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩৭৭৯ জন সুস্থ্য হয়েছেন।বৃহস্পতিবার ১ জুলাই রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
সিভিল অফিস সূত্র জানায়, সার্জন গত বুধবারের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এ- রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এ- হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যপিড এন্টিজেন ল্যাবের ৪০৬ টি রিপোর্টে নতুন আরও ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এরমধ্যে সদর উপজেলায় ৪০ জন, নবীনগর উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ১৫ জন, কসবা উপজেলায় ০৭ জন, সরাইল উপজেলায় ০৬ জন, বিজয়নগর উপজেলায় ০৩, নাসিরনগর উপজেলায় ০১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেলার চার উপজেলায় নতুন ০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাইল উপজেলায় ০১ জন, কসবা উপজেলায় ০১ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন ও নবীনগর উপজেলায় ০১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন আরো ০৮ জন।
সর্বশেষ জেলায় ৪২৯২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৮৯ জন, আখাউড়া উপজেলায় ৩২৬ জন, বিজয়নগর উপজেলায় ১৩২ জন, নাসিরনগর উপজেলায় ১৩৮ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৪২ জন, নবীনগর উপজেলায় ৫৪৩ জন, সরাইল উপজেলায় ২১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৪০৭ জন ও কসবা উপজেলায় ৪০০ জন।
সর্বশেষ জেলায় ৩৭৭৯ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬৬৭ জন, আখাউড়া উপজেলায় ২৫৮ জন, বিজয়নগর উপজেলায় ১১৯ জন, নাসিরনগর ১৩০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯৭ জন, নবীনগর উপজেলায় ৪৯৫ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৪৯ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন। নতুন ০৮ জনের সুস্থতার তালিকা এলাকাভিত্তিক এখনোও জানা যায়নি।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১২ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ০৪ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন।এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮৪৫১ জন।
এদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮২ জন রোগী আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে সেলফ আইসোলেশনে রয়েছেন ৩৫৬ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছেন ২৬ জন।
এখন পর্যন্ত জেলায় ৩৮৫৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৮৩১৩ জনের কোভিড ১৯ পরীক্ষার রিপোর্টে জেলায় সর্বমোট ৪২৯২ জন আক্রান্ত হয়েছেন।