কোভিড-১৯ করোনা পরিস্থিতি মোকাবিলায় বিরলে লকডাউন নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা বৃষ্টি উপেক্ষা করে নিজেই উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে কঠোর মনিটরিং করছেন।
উপজেলার বিভিন্ন হাটবাজার গুলোতে শুধুমাত্র ঔষধের দোকান, কাঁচা বাজারের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন থেকে দু’টি গ্রুপে ভাগ হয়ে পুরো উপজেলা মনিটরিং করা হচ্ছে। এ লকডাউন উপলক্ষে গত কয়েকদিন থেকে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এনজিও সমূহের সমন্বয়ে ব্যাপক মাইকিং করা হয়। ০১ জুলাই বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা এর নেতৃত্বে একটি দল ও সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব এর নেতৃত্বে অপর একটি দল কর্মকর্তা ইনচার্জ মোঃ ফখরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোসের্র সমন্নয়ে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে মনিটরিং করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, সরকারি নির্দেশনা না মানায় এবং দোকান খোলা রেখে খরিদদারকে দোকানে বসিয়ে খাবার পরিবেশনের দায়ে ০১ জনের নিকট ১ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব জানান, ভ্রাম্যামান আদালত পরিচালনা করে পৃথক পৃথক ১২ টি মামলায় ৮ হাজার ৫ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।