রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় ৬৯ জনের পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছে ১০ জন। ৬ এপ্রিল ২০২০ সালের ৬ এপ্রিল থেকে বৃহস্পতিবার (১ জুলাই) পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট করোনার পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৫২৩ জন। আক্রান্ত ৪০১ জন। সুস্থ্য হয়েছেন ২১৪ জন। মারা গেছে মোট ৬ জন। তবে গত ২৪ ঘন্টায় ৬৯ জনের পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছে ১০ জন।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ।