রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ব্যবসায়ীরা দোকান পরিচালনা করছিল। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনের ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার উপজেলার মনিগ্রাম বাজার, বাঘা উপজেলা সদর ও চন্ডিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন জানান, করোনা কালিন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীরা দোকান পরিচালনা করছিল। বিশেষ অভিযানের সময় তাদের নামে মামলা দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়েছে।