ভারতে করোনায় মৃত্যু চার লাখ ছুঁইছুঁই। এ পর্যন্ত দেশটিতে মোট মারা গেছে তিন লাখ ৯৯ হাজার চারশ ৭৫ জন।
এছাড়া দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। বুধবার দেশটিতে মারা গেছে নয়শ ৯১ জন।
একদিনে শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি। এদিকে ব্রাজিলে বেড়েছে দৈনিক মৃত্যু। বুধবার দেশটিতে মারা গেছে দুই হাজার একশ ১৭ জন। মৃত্যু বাড়লেও দেশটিতে কমেছে দৈনিক সংক্রমণ। একদিনে শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি। এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৬২ হাজার ছাড়ালো। মোট শনাক্ত ১৮ কোটি ২৯ লাখের বেশি।