বরিশালের বাবুগঞ্জে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত সালেহা বেগম(৭৫)এর পাশে দাঁড়িয়েছে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বাবুগঞ্জের কৃতী সন্তান আল-নাহিয়ান খান জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুগঞ্জে উপজেলার রহমতপু ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত আঃ ওহাব খানের স্ত্রী অসহায় মোসাম্মৎ সালেহা বেগম দীর্ঘদিন বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন। এসমন সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত হলে বিষয়টি জানতে পেরে বুধবার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম তাৎক্ষনিক ছুঁটেযান তার বাড়িতে। এ সময় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুবাস সরকার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন তার সাথে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় তার শারীরিক খোঁজ নেন। এবং তার সু-চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহনের আস্বাস প্রদান করেন। এ সময় ইউএনও আমীনুল ইসলাম অসহায় সালেহা বেগমকে খাদ্য সামগ্রী প্রদান ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থসহায়তা প্রদান করেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় তার প্রতিনিধির মাধ্যমে অসুস্থ সালেহা বেগমের শারিরীক খোঁজ খবর নেন এবং এক মাসের খাবার,কাপড়,নগদ অর্থ সহায়তা সালেহা বেগমের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তারেক,বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সফিকুল ইসলাম সিফাত,আবিদ আল সাবিক,মোঃ শহিদুল ইসলাম,মোঃ নাইম হোসেন প্রমূখ। প্রসঙ্গত রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত আঃ ওহাব খানের স্ত্রী অসহায় মোসাম্মৎ সালেহা বেগম দীর্ঘদিন বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন এবং অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি সবার নজরে আসলে তার খোজখবর নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম ও ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।