বরিশালের বাবুগঞ্জে করোনা ভাইরাস ( কোভিড -১৯) মহামারী চলাকালীন কর্মহীন হয়ে পড়া নরসুন্দর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্তরে মহামারী করোনা চলাকালীন বাবুগঞ্জে কর্মহীন হয়ে পড়া ৬৫টি নরসুন্দর পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নাসির উদ্দীন প্রমূখ।