পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে “কৃষিই সমৃদ্ধি” খরিপ-২/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসীচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরীর পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,মহিলা ভাই চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী।
কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী জানান, প্রতিজন কৃষক-কৃষাণী উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধানবীজ ২ কেজি, ডিএমপি ২০ কেজি, এমওপি ১০ কেজি করে ১’শ জন ও প্রতিজন কৃষক-কৃষাণী রোপা আমন জাতের ধানবীজ ৫কেজি, ডিএমপি ১ কেজি, এমওপি ১ কেজি করে ৩’শ জনের মধ্যে বিতরণ করা হয়। উল্লেখ্য,রোপা আমন আবাদ বৃদ্ধির জন্য এদিন ৫’শ জন কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণের আয়োজন করা হয়।