পাবনার সুজানগরে রোপা আমন ধানের ফলন বৃদ্ধির লক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে ও ২০২১-২০২২ খরিপ-২ মৌসুমে উপজেলার ৪‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঐ বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্ব্ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম ও এসএপিপিও আলমগীর হোসেন।