দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন এর বাসিন্দা মাঝে মোল্লার পুত্র নুরু মোল্লা (৪২) কে অভয়নগর থানা এলাকার প্রফেসার পাড়া থেকে ২৯জুন আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানার মামলা নাম্বার -৪, তাং-৯/৯/২০১৩।
এবিষয়ে দিঘলিয়া থানার এএসআই শাহিদুল ইসলাম জানান, দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসানুল্লাহ চৌধুরীর নির্দেশে এবং ওসি তদন্ত রিপন কুমার সরকারের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার প্রফেসর পাড়া এলাকায় এসআই আজিজ মাহমুদ এবং এএস আই শাহিদুল ইসলাম অভিযান চালিয়ে গত ২৯শে জুন ওই নুরু মোল্লা কে আটক করে। মামলা নম্বর জিআর নং৫/১৪।