২০২১-২০২২ অর্থবছরে বিড়ির উপর নতুন করে শুল্ক আরোপ না করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় মোল্লাহাট বিড়ি শ্রমিকদের আয়োজনে নগরকান্দি আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর সভাকক্ষে সাবেক ৩নং গাংনী ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর, কে,আর কলেজের সাবেক অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম দুলাল, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম শাহিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম শফিজুর রহমান, নব নির্বাচিত কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ও প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইমন বিশ্বাস জয়, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের সকল সদস্যদের দীঘায়ু কামনা এবং নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন ঘোষগাতী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুফতি মোঃ রফিকুল ইসলাম।