রাজশাহীর বাঘায় ঘরে ঘরে সর্দি কাশি দেখা দিয়েছে। তবুও ভয়ে কেউ টেস্ট করাতে আগ্রহ হচ্ছে না। উপজেলায় ইতিমধ্যেই মহামারী করোনা ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে কয়েক জনের।
উপজেলায় গত ২৪ ঘন্টায় ৪১ জনের পরীক্ষা করে আক্রান্ত হয়েছে ১৫ জন। ২০২০ সালের ৬ এপ্রিল থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪৫৪ জন। আক্রান্তের সংখ্যা ৩৯১ জন। মারা গেছে ৬ জন। সূত্রে জানায় উপজেলায় ৪০ বছরের উর্দ্ধে মানুষ রয়েছে প্রায় ৮০ হাজারের বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, উপজেলায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা অনুভাব করছি প্রায় ঘরে ঘরে সর্দি কাশি দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে পালস অক্সিমিটার, অক্সিজেন করোনা পরীক্ষাসহ সকল চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবুও করোনা টেস্ট করতে আগ্রহ হচ্ছে না মানুষ।
তিনি বলেন, এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন, স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরিধান করা, প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে না আসার নির্দেশ দেয়া হচ্ছে।