ঘোড়াঘাট পৌরসভার ২০২১/২২ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় পৌর সভার মিলনায়তনে বাজেট ঘোষনা করেন দ্বিতীয় বারের নির্বাচিত সফল মেয়র আবদুস সাত্তার মিলন। মেয়র মিলন ১০মবারের মত এই বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব আনায়ার পারভেজ, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক শাহাদৎ হোসেন,১নং প্যানেল মেয়র আবদুল কাদের, ২নং প্যানেল মেয়র বিলকিস বেগম, ৩নং প্যানেল মেয়র জোছনা বেগমসহ সকল ওয়ার্ডের কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা/কর্মচারী,সাংবাদিকবৃন্দ। বাজেট ঘোষনার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন সচিব আনোয়ার পারভেজ ও কাউন্সিলর রেজোয়ানুল ইসলাম। বাজেট ঘোষনাকালে মেয়র জানান,নতুন কোন কর আরোপ না করেই এবারে ২০২১/২২ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ২৩ কোটি,৯৯ লক্ষ,৮০ হাজার ৯১৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতের আয় ১ কোটি ৮০লক্ষ ৯০ হাজার ৪৫৮ টাকা। মোট ব্যায় ধরা হয়েছে ২৩৯৯৮০৯১৬ টাকা। এডিপি থেকে উন্নয়ন বরাদ্দ ও মুলধনি ২৩ কোটি ১৮ লক্ষ ৯০ হাজার ৪৫৮ টাকা। মেয়র আবদুস সাত্তার ঘোড়াঘাট পৌর এলাকার উন্নয়নে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ভুমিকার কথাও স্মরন করেন। দলমত নির্বিশেষে তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগীতাও কামনা করেন। মেয়র বলেন সাংবাদিকগন লেখনীর মাধ্যমে এলাকার খবর মিডিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে উন্নয়ন আরো তরাম্বিত হবে ।