পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ থেকে ৭৯ বোতল স্কাফ‘সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। মঙ্গলবার (২৯ জুন) র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ২৯ জুন সকাল ০৮.৫৫ টায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্ত্বর সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কবির (২০), পিতা-মৃত খুরশিদ মিয়া, গ্রাম-রাণীখার, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এসময় ধৃত আসামীর নিকট হতে ২৯ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়। একই তারিখ সকাল ১০.১৫ টায় একই স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাকিম মিয়া (১৯), পিতা-মোঃ হারিজ মিয়া, মোঃ আশরাফুল মিয়া (১৯), পিতা-মোঃ সাচ্ছু মিয়া উভয় গ্রাম-আজমপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ৫০ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।