চিরিরবন্দরে দক্ষিণ নশরতপুর ডামুয়ার পার সার্বজনীন শ্বশান ঘাটের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৯ জুন মঙ্গলবার দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্বশান ঘাটের প্রাচীর নির্মাণের উদ্বোধন করেন চিরির বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নূর ইসলাম নূরু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল মজিদ শাহ্, সাধারণ সম্পাদক মোঃ সুলতান আলম, জেলা পরিষদের সদস্য আবু হান্œান মোঃ সাদেক ছোটন প্রমূখসহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।