দিনাজপুরের চিরিরবন্দরে কীটনাশক পানে রাজিয়া বেগম (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ২৮ জুন সোমবার রাত রাত ৯টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের সাহাপুর গ্রামের কামারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রাজিয়া বেগম ওইগ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে।
জানা গেছে, ঘটনার দিন রাতে রাজিয়া বেগম কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাড়ির লোকজন ঘটনা টের পেয়ে তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনাতিপাত করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নিতাই চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।