সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০ কেজি অবৈধ চিংড়ি মাছ,জালসহ নৌকা আটক করা হয়। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের অনুমতিক্রমে প্রকাশ্য নিলামের মাধ্যমে ১৮ হাজার ৫ শ ৬৩ টাকায় বিক্রি করা হয়েছে। জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ১ টার দিকে সুন্দরবনের চালকির ভারানী এলাকায় অভিযান চালিয়ে এ সকল মাছ,জাল নৌকা আটক করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, গত ১ সপ্তাহ স্টেশনের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫ টি নৌকা আটক করা হয়েছে। এ সময় জাল সহ মাছ উদ্ধার করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষ (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন,আটককৃত জাল নৌকার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।