ধারাবাহিক সংক্রমণে বিরলে গত ২৪ ঘন্টার ব্যবধানে ৭৬ টি নমূনা পরীক্ষায় আবারো নতুন করে কোভিড-১৯ করোনা পজিটিভ ২৮ জন রোগী সনাক্ত হয়েছে। একইসাথে এত পরিমাণে আক্রান্ত হওয়া ও একইসাথে শতাধিক রোগীর দুঃখজনক রেকর্ড গড়লো এ উপজেলা! অপরদিকে সুস্থ হয়েছে ০১ জন। সচেতনতার অভাবে ১১৮ জন আক্রান্ত সনাক্ত হওয়া রোগী এখন চিকিৎসা গ্রহণ করছে।
বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডা. মোঃ সামিউল ইসলাম সবুজ জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ৪৭০ জন করোনা রোগী আক্রান্ত সনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলায় ৩৪২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ১০ জনের মৃত্যু হয়েছে ও ১১৮ জন করোনা রোগী আইসোলেউশনে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।