পাবনার চাটমোহরে সোমবার (২৮ জুন) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দীপক সূত্রধর (৩৫) নামের এক ব্যক্তি। সে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের রামচরণ সূত্রধরের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে,দীপক সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের সমস্যা হওয়ায় নিজেই তা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন দীপক সূত্রধরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।