পাবনার চাটমোহরে মঙ্গলবার (২৯ জুন) প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও মো.সৈকত ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা,ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ,শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম,সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমূখ।