পাবনার চাটমোহরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ,ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন প্রমূখ। উপজেলার ৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।