নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ১লক্ষ ৮২ হাজার ৪শ টাকা মূল্যের ৬ কেজি ৮০ গ্রাম গাঁজা নগদ টাকাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেন। লালপুর থানা পুলিশ ২৯ জুন দুপুরে তাকে আদালতে প্রেরণ করেন।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল সন্ধ্যা ৭ টার দিকে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া মাঝগ্রামে অভিযান চালায়। এ সময় টিটিয়া মাঝগ্রাম আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার পাকা রাস্তার উপর থেকে মো: কুদ্দুস (৪০) কে ১লক্ষ ৮২ হাজার ৪শ টাকা মূল্যের ৬ কেজি ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ৮৬২ টাকা সহ আটক করে। সে কলসনগর (আহম্মদপুর) গ্রামের মৃত করম আলী প্রামাণিকের ছেলে। এ সময় একই গ্রামের পরানের ছেলে হান্নান (৪২) পালিয়ে যায়।
এঘটনায় লালপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ ২৯ জুন দুপুরে তাকে আদালতে প্রেরণ করেন।