মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো- ডালাপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. হোসাইন (০৭) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোরসালিন (০৬)।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সোমবার সকালে হোসাইন ও মোরসালিন স্থানীয় অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায়। এরপর সোমবার (২৮ জুন) সন্ধ্যা থেকে তারা নিখোঁজ ছিল। পরে সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানানো হয়। স্থানীয়রা মঙ্গলবার সকাল ৬টার দিকে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহত দুইজনের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।