পাবনার সুজানগরের সাতবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান পাবনা-২আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আহমেদ তফিজ উদ্দিন মাস্টারের ২৩তম মৃত্যুবার্ষিকী সোমবার বিকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহমেদ তফিজ উদ্দিন মাস্টারের কনিষ্ঠপুত্র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফররুখ কবির বাবু। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলমের সভাপতিত্বে এবং সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আয়নালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম, আবদুল মোমিন, কৃষক লীগ নেতা আনোয়ার পারভেজ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, যুবলীগ নেতা বকুল হোসেন ও ছাত্র নেতা সাখাওয়াত পারভেজ রুবেল। শেষে আহমেদ তফিজ উদ্দিন মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সাইদুল ইসলাম।