দিনাজপুরের ঘোড়াঘাটে এক যুবক প্রধানামন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে ভাইরাল করার অপরাধে থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরন করেছে। মেরাজ হোসন (২০) নামের ওই যুবক ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য গত রবিবারে অভিযান চালিয়ে ওই যুবককে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। উল্লেখ্য,গ্রেফতারকৃত যুবক ফেসবুকে ঘোড়াঘাট পৌর ছাত্র দল নামের একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোষ্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদে সোচ্চার হয়। পরে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল ডিজিটাল নিরাপত্তা আইনে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে ওই যুবককে থানা পুলিশ গ্রেফতার করে।