দিনাজপুরে করোনায় শনাক্ত বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মৃত্যুও। দিনাজপুর সদরে চলমান লকডাউনে গত ২৪ ঘন্টায় সদরে করোনায় আরও ৩জনের মৃত্যু হয়েছে এবং করোনা উপসর্গ নিয়েও ৩জনের মৃত্যু হয়। একই সময়ে সদরেই ১৮০জনের নমুনা পরীক্ষায় ৯৭জন করোনা পজিটিভ শনাক্ত। আক্রান্তের হার ৫৩.৮৯ শতাংশ। এনিয়ে বর্তমানে সদরেই আক্রান্ত ১১৮৩জন।
অপরদিকে, দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৬৫জনে। গত ২৪ঘন্টায় দিনাজপুর জেলায় ৪০৩টি নমুনা পরীক্ষায় ১৭৮জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.১৬ শতাংশ। তবে একই সময়ে আক্রান্ত ৩৭জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ১৯০৭জন।
বর্তমানে হোম আইসোলেশনে ১৮১৯জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৬০সহ করোনায় ভর্তি ১৪৮জন রয়েছে। রোববার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রোববার করোনা আক্রান্ত ১৭৮জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১৮৮জন, ৩৭জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ৬১১৬জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৬৫জন। বর্তমানে ১৮১৯জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ১৪৮জন রয়েছে। বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯০৭জন এবং শনাক্তের হার ৪৪.১৬ শতাংশ।