উপমহাদেশের কৃষক নেতা, তেভাগা আন্দোলনের জনক ও পূর্ব পাকিস্তান স্বাধীকার আন্দোলনের অন্যতম প্রবক্তা হাজী মোহাম্মদ দানেশের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে তেভাগা চেতনা পরিষদ।
সোমবার সকালে দিনাজপুরে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে তেভাগা আন্দেলনের পথিকৃৎ হাজী মোহাম্মদ দানেশের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন তেভাগা চেতনা পরিষদের নেতৃবৃন্দ। এরপর সমাধিস্থলেই তার সংক্ষিপ্ত জীবনীর উপর আলোকপাত করা হয়।
তার জীবনী আলোকপাতকালে নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক প্রান পুরুষ হাজী মোহাম্মদ দানেশের জন্ম দিনাজপুরে হওয়ায় আজ গর্বের সাথে স্মরণ করি। তিনি অসহায় মানুষের প্রকৃত বন্ধু ছিলেন। শিক্ষা জীবন থেকেই তিনি কৃষক, বর্গাচার্ষী, ভাগ চাষী, ক্রান্তিচাষীদের উপর জমিদারদের নির্যাতনের বিরোধী ছিলেন। উপমাদেশের অভাবি কৃষকের পক্ষে থাকতে বিপ্লবীমনা ভাবাপন্ন হয়ে পড়েন। কৃষককে জমিদারী ও জতদারদের হাত থেকে রক্ষায় ১৯৩৮ সালে তিনি প্রাদেশিক কমিউনিস্ট পার্টির অঙ্গসংগঠন কৃষক সমিতির সাথে সম্পৃক্ত হন এবং কৃষক আন্দোলন সংগঠিত করেন।
আলোচনাকালে উপস্থিত ছিলেন তেভাগা চেতনা পরিষদের সদস্য সচিব বদিউজ্জামান বাদল, সদস্য রেজাউর রহমান রেজু, শহিদুল ইসলাম, রবিউল আউয়াল খোকা, সারোয়ারুল হাসান ক্লিপটন, সুলতান কামালউদ্দীন বাচ্চু, মনিরুজ্জামান মনির, রহমতুল্লাহ রহমত, বিমল আগরওয়াল ও ইকবাল হাসান সিদ্দিকী প্রমুখ।