খুলনার পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে ফারুক সরদার নামে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছেন। সে উপজেলার হরিঢালীর ইউনিয়নের রামনাথপুর গ্রামের সাঈদ সরদারের ছেলে। রোববার রাতে হরিঢালী ক্যাম্প পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামারুজ্জামান উপজেলার গড়ইখালী ইউনিয়নে আসামি আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করে। এ বিষয়ে ওসি মো. এজাজ শফী জানান, ২০১৪ সালের ১ মার্চ আসামীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) ধারায় মামলা হয়। এ মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের দন্ড প্রদান করেন। সে দীর্ঘদিন পালাতক ছিলো।