করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে বগুড়ার কাহালুতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
সরকারি নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে সোমবার কাহালু পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জণগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান। সেই সাথে অব্যাহত রেখেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওই দিন সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের ঝটিকা অভিযান লক্ষ্য করা গিয়েছে।
সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সোমবার সকাল থেকে ভ্রাম্যমান আদালতে ৯ জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও যানবাহন চালকের কাছ থেকে ৫ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। কাঁচা বাজার, খাদ্য, ফলমূল ও দোকান বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকলেও অন্যান্য দোকান ও যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা পুলিশের সদস্যবৃন্দ।
কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানার কথাও উল্লেখ করেন তিনি।