নাটোরের লালপুরে র্যাবের অভিযানে জুয়া খেলার অভিযোগে সরঞ্জামাদিসহ ৯জনকে গ্রেফতার করে। লালপুর থানা পুলিশ সোমবার আদালতে পাঠিয়েছে।
র্যাব সূত্রে জানাযায়, রোববার ২৭ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সিপিসি-২, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের ঝাড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নগদ দুই লাখ ৫৬ হাজার ৬৬০ টাকা, দুই সেট তাস, তিনটি গ্যাসলাইট, ১৩টি মোবাইল, ১৯ টি সীমকার্ড, তিনটি মোমেরী কার্ড, তিনটি মোটরসাইকেল, একটি হেলমেট, পাঁচ জোড়া স্যান্ডেল ও জুয়া খেলায় ব্যবহৃত একটি ত্রিপলসহ পাবনার ঈশ্বরদী উপজেলার মৃত জব্বার শেখের ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৩১), দিয়ারবাগাইন গ্রামের হায়দার রহমানের ছেলে মোঃ মামুন ফেরদৌস (৪০), লালপুরের শ্রীরামগাড়ী গ্রামের সেকেন্দার আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান (৩৮), মৃত জালাল উদ্দিনের ছেলে আব্বাস আলী (৫০), আলাল উদ্দিনের ছেলে ফজলু (৩৮), সাজদার মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৩৫), বিলমাড়িয়া গ্রামের হামজাল হোসেনের ছেলে হৃদয় হাসান (২১), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপপুর গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে আছাদুজ্জামান (৫৫) ও মসিপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আলমগীর হোসেনকে (৪৮) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আটককৃতরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে জুয়া খেলার কথা স্বীকার করে। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।