সরাইলে আবদুল হামিদ (৩৪) ও রিটন মিয়া (৪০) নামের দুই মাদক কারবারিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর ইউনিয়ন কমপ্লেক্সের সংলগ্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার সরাইল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এএসআই মো. জাহাঙ্গীর আলম ও আবু ইউসুফ মহাসড়কের শাহবাজপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালায়। অভিযানকালে তারা ওই ভ্যান থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে পাচারের সাথে দুই কারবারিকে গ্রেপ্তার করেন। পিকআপ ভ্যানটিও জব্দ করে ফেলেন। গ্রেপ্তারকৃত হামিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মালু মিয়ার ছেলে। আর রিটন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও গ্রামের ইজ্জাফত আলীর ছেলে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, মাদক জুয়ার বিরূদ্ধে কোন ধরণের আপস নেই। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। সরাইলকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমি কাজ করতে চাই। তবে এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।